বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত  শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত। অপ্রতিম হত্যা: গ্রেপ্তার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে। টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ  অনুষ্ঠিত। কাশিমপুরে যৌন শোষণের বিরুদ্ধে শিশু সুরক্ষা নিয়ে যৌথ সভা। কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ। গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন। বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

ইউরিয়া সার উৎপাদন নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ

রিপোর্টারের নাম : / ২৯৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৫ মে, ২০২২

কৃষকদের কাছে যথাসময়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইউরিয়া সার উৎপাদন নিরবচ্ছিন্ন রাখার নির্দেশনা দিয়েছেন শিল্প সচিব জাকিয়া সুলতানা। তিনি বলেন, সারের আমদানি নির্ভরতা কমাতে হবে। তাই কোনো অনিবার্য কারণ ছাড়া কারখানার উৎপাদন বন্ধ করা যাবে না।

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের কারখানা পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শনিবার শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গ্যাসের চাপ কম থাকার কারণে সাম্প্রতিকসময়ে উৎপাদন বন্ধ করা প্রসংগে সচিব বলেন,‘ গ্যাসের সমস্যা সমাধানের জন্য পেট্রোবাংলাসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। সার উৎপাদন ও মজুদের সঠিক হিসাব থাকতে হবে। উৎপাদনশীলতা বাড়িয়ে সারের উৎপাদন খরচ কমিয়ে আনতে হবে।’

শিল্প সচিব বলেন, ‘কারখানার জন্য প্রয়োজনীয় পানি ভূউপরিস্থ উৎস থেকে ব্যবহার করতে হবে। ভূগর্ভস্থ পানি ব্যবহার কমাতে হবে।’ এজন্য নিকটস্থ প্রাকৃতিক উৎস যমুনা নদী কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।

এছাড়া কারখানার সামগ্রিক পরিবেশ উন্নয়ন করতে ডাম্পিং গ্রাউন্ড তৈরি, বিভিন্ন স্থাপনা রক্ষণাবেক্ষণ ও সংস্কার, ইনভেন্টরি ব্যবস্থাপনা আধুনিকীকরণ করার উদ্যোগ নেওয়ার তাগিদ দেন।

উল্লেখ্য, জাপানের আর্থিক সহায়তায় মোট ২০০ একর জায়গা নিয়ে যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড প্রতিষ্ঠা করা হয়। এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ইউরিয়া সার প্রায় ৫ লাখ ৬১ হাজার টন এবং এমোনিয়া প্রায় ৩ লাখ ৫৬ হাজার টন।

মতবিনিময় সভায় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস আলম, জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান, যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেডের  ব্যবস্থাপনা পরিচালক জাকির প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর