সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

গাইবান্ধায় বিয়ের পর মানসিক ভারসাম্য হারিয়ে চার বছর ধরে শেকলবন্দি এমদাদুল!

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার: / ৩৭০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১০ মে, ২০২২

শেকলবন্দি জীবন এমদাদুল হকের। বিয়ের পর মানসিক ভারসাম্য হারিয়ে অস্বাভাবিক আচরণ করতে থাকায় তার মা শেকলবন্দি করে রাখেন। বহু চেষ্টার পরও তাকে স্বাভাবিক জীবনে ফেরানো যায়নি, চার বছরের বেশি সময় কাটছে শেকলবন্দি জীবন। চিকিৎসকরা বলছেন, উন্নত চিকিৎসায় ভালো হয়ে উঠবে এমদাদুল। কিন্তু পাশে থাকা মায়ের সেই সামর্থ্য নেই। তাই সমাজের বিত্তবান ও সরকারের সহায়তা চান এমদাদুলের মা।

গাইবান্ধার সাদুল্লাপুরের বাসিন্দা এমদাদুল। ৫ বছর আগে বিয়ে করেন তিনি। পরিবার জানিয়েছে, বিয়ের পর হঠাৎ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন এমদাদ। লোকজনের ওপর চড়াও হওয়া, আসবাব-জিনিসপত্র ভাঙচুরসহ নানা অস্বাভাবিক আচরণ শুরু করেন তিনি। এক পর্যায়ে সংসার ছেড়ে যান স্ত্রীও। বাধ্য হয়ে এমদাদকে শেকলবন্দি করে রাখেন মা।

স্থানীয়রা জানান, ১০ বছর আগে দিনমজুর বাবাকে হারান এমদাদুল। ৬ ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। সবাই আলাদা থাকায় মাই তার একমাত্র ভরসা। এমদাদুলকে সুস্থ করে তুলতে সাধ্যমতো চিকিৎসা সেবা দেয়ার চেষ্টা করেন তমর্জিনা বেগম। এখন আর সেই অবস্থাও নেই তার।

এমদাদুলের অসুস্থতার খবর জেনে তার পাশে থাকার আশ্বাস দিয়েছে উপজেলা সমাজ সেবা অধিদফতর। হাসপাতাল সমাজ সেবা কার্যক্রমের মাধ্যমে তাকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলেও জানান সাদুল্লাপুরের উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মানিক রায়। চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসা দেয়া গেলে এমদাদুল হক ফিরতে পারেন স্বাভাবিক জীবনে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর