রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেড়ায় বৃক্ষরোপণ ও মানববন্ধন অনুষ্ঠিত সিরাজগঞ্জের সলঙ্গায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ যুবক আটক লালমনিরহাটে নয়াদিগন্তের প্রতিনিধিকে হত্যার হুমকি-নয়নের বিরুদ্ধে থানায় জিডি সিরাজগঞ্জে বাসচাপায় এক নারীসহ তিন ভ্যানযাত্রি নিহত বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদক কারবারি আটক সিরাজগঞ্জের সলঙ্গায় অগ্রণী ব্যাংক শাখা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন সিরাজগঞ্জের সলঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উল্লাপাড়ায় জিয়াউর রহমানের শেষ জনসভার স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি বেড়ায় মাদক ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত

বিবিয়ানায় বন্ধ হয়ে যাওয়া ছয় গ্যাসকূপের পাঁচটিই চালু

রিপোর্টারের নাম : / ৩২১ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে শেভরন পরিচালিত যে ছয়টি গ্যাস কূপ বন্ধ রাখা হয়েছিল, তার মধ্যে পাঁচটি এখন চালু করা হয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা। ফলে এখন এক হাজার ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হচ্ছে। তারপরও যে সংকট রয়েছে, তা এলএনজির মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) পেট্রোবাংলার শেভরন সংশ্লিষ্ট কর্মকর্তা আবু সাকলায়েন বলেন, ‘বন্ধ হয়ে যাওয়া ছয়টি কূপের মধ্যে সর্বশেষ বুধবার রাতে ৫ নম্বর কূপ সচল হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে কূপটিতে পুরোপুরি উত্তোলন শুরু হয়েছে। বর্তমানে বিবিয়ানায় গ্যাস উত্তোলনের পরিমাণ এক হাজার ১৫০ ঘনফুট।’ তবে এখনো বন্ধ থাকা কূপটি কবে নাগাদ সচল হতে পারে, তা বলতে পারেননি তিনি।

জানতে চাইলে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ  বলেন, ‘বিবিয়ানার অবস্থা এখন ভালো। তবে গ্যাস সংকট আছে। কিছু সমস্যা আছে, সেটা ঠিক হতে সময় লাগবে, এলএনজি আসছে। যতটুকু সংকট আছে, আমরা তা এলএনজি দিয়ে সমাধানের চেষ্টা করছি।’

পেট্রোবাংলার তথ্যমতে, দেশে নিয়মিত গ্যাসের চাহিদার ৪০ শতাংশ হবিগঞ্জের নবীগঞ্জ গ্যাস খনি থেকে উত্তোলন করে শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাস ফিল্ড। প্রতিদিন এ ফিল্ড থেকে উত্তোলন হয় এক হাজার ২৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।

গত ৩ এপ্রিল সকালে হঠাৎ বিবিয়ানা গ্যাসক্ষেত্রের ছয়টি কূপ থেকে গ্যাসের সঙ্গে বালু উঠতে শুরু করে। এজন্য জরুরিভিত্তিতে দুটি প্রসেস ট্রেন ও ছয়টি কূপের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। ওই ছয়টি কূপ থেকে ৪২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা হতো। হঠাৎ গ্যাস উৎপাদন বন্ধ হওয়ায় ৩ এপ্রিল দুপুরের পর থেকে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ কমতে থাকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর