রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেড়ায় বৃক্ষরোপণ ও মানববন্ধন অনুষ্ঠিত সিরাজগঞ্জের সলঙ্গায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ যুবক আটক লালমনিরহাটে নয়াদিগন্তের প্রতিনিধিকে হত্যার হুমকি-নয়নের বিরুদ্ধে থানায় জিডি সিরাজগঞ্জে বাসচাপায় এক নারীসহ তিন ভ্যানযাত্রি নিহত বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদক কারবারি আটক সিরাজগঞ্জের সলঙ্গায় অগ্রণী ব্যাংক শাখা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন সিরাজগঞ্জের সলঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উল্লাপাড়ায় জিয়াউর রহমানের শেষ জনসভার স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি বেড়ায় মাদক ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত

লালমনিরহাটে ৮ক্লিনিকে ২৩হাজার টাকা জরিমানা, ১টি সিলগালা

আশরাফুল হক, লালমনিরহাট: / ৫০৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৩০ মে, ২০২২

লালমনিরহাট জেলা শহরের ৮টি ক্লিনিককে ২৩হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় কেয়ার ডায়াগনোসিস নামে ১টি প্যাথলজি সিলগালা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক।

সোমবার (৩০মে) বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবার রহমান ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪টি ক্লিনিক ও ৪টি প্যাথলজিকে ওই জরিমানা করে।
এরমধ্যে শাপলা ক্লিনিক এ্যান্ড ডায়াগনোসিস সেন্টারকে ৫হাজার টাকা জরিমানা, লালমনিরহাট প্যাথলজিকে ৩হাজার, আকাশ ক্লিনিক এ্যান্ড ডায়াগনোসিসকে ৫হাজার, অতিথি ক্লিনিক এ্যান্ড ডায়াগনোসিসকে ৫হাজার এবং বগুড়া ক্লিনিক এ্যান্ড ডায়াগনোসিসকে ৫হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। এদিকে লামিয়া প্যাথলজির কাগজপত্র ঠিক থাকায় কোন জরিমানা করা না হলেও কেয়ার ডায়াগনোসিস নামে একটি প্যাথলজির অনুমোদনের জন্য কোন আবেদন না করায় সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত।

অভিযানে সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, সদর থানার এসআই মাইনুল ইসলামের সঙ্গীয় ফোর্সসহ স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ, সরকারী হাসপাতালের স্বাস্থ্যসেবার দুর্বলতাকে পুঁজিকরে জেলা শহরের বিভিন্ন অলিতে গলিতে গড়ে উঠে ক্লিনিক ও ডায়াগনোসিস সেন্টার। জেলায় মোট ৩৬ টি ক্লিনিক ও প্যাথলজির মধ্যে ২৩টিরই কোন অনুমোদন নেই। এসব অনুমোদনহীন ক্লিনিক ও প্যাথলজিতে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর