শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

‘সর্বোচ্চ নিরাপত্তায় পদ্মা সেতু বাস্তবায়ন করা হয়েছে’

রিপোর্টারের নাম : / ৩১০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২২ মে, ২০২২

মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা দিয়ে পদ্মা সেতু বাস্তবায়ন করা হয়েছে। আগামী মাসের শেষ সপ্তাহের আগে সেতু খুলে দেওয়া হবে। শরীয়তপুরের পদ্মাপাড়ের মানুষ সেতুর জন্য সবচেয়ে বেশি ত্যাগ ও সহযোগিতা করেছেন।

শনিবার শরীয়তপুর পুলিশ লাইন্স মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও কঠোর নির্দেশনায় আমরা দ্রুত সেতুর কাজ সমাপ্ত করতে পেরেছি। বিশেষ অতিথির বক্তব্যে আইজিপি বেনজীর আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর হাত ধরে উন্নয়নের বন্দরে দেশ রকেট গতিতে এগিয়ে যাচ্ছে। সবাই ঐক্যবদ্ধভাবে সেই যাত্রায় শরিক হব।’

জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন, র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, শরীয়তপুরের পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর