শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে  উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা। বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সলঙ্গার ঘুড়কা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

রিপোর্টারের নাম : / ৭১১ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২২ মে, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান সরকার ও তার মেয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকিয়া সুলতানার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।রোববার সকালে সিরাজগঞ্জ আদালতে মামলাটি দায়ের করেন সলঙ্গা থানা যুবলীগের যুগ্ম আহবাবায়ক রিয়াদুল ইসলাম ফরিদ সরকার।বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সিরাজগঞ্জ ডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় উল্লেখ করা হয়েছে- বিবাদী জাকিয়া সুলতানা সলঙ্গা বাজারের ধান হাটায় জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করতে ছিল।এলাকার জনগণ তার নির্মানাধীন অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়।এঘটনায় জাকিয়া সুলতানা সলঙ্গা থানা

আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু ও যুবলীগের যুগ্ম আহব্বায়ক রিয়াদুল ইসলাম ফরিদসহ ৪ জনের বিরুদ্ধে জননিরাপত্তা আইনে দায়ের করে।পরবর্তীতে জাকিয়া সুলতানা উল্লেখিদের নামে মিথ্যা বানোয়াট ও মানহানিকর ভিডিও তৈরি তার ফেইসবুকে পোস্ট করে প্রচার করে।উক্ত ভিডিওটি তার পিতা ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার শেয়ার পোস্ট করেন। এতে প্রযুক্তির মাধ্যমে মামলার বাদীসহ সলঙ্গা থানা আওয়ামীলীগকে ব্যাপক ভাবে মানহানি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর