শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা

সলঙ্গায় সয়াবিন তেল মজুদ করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: / ৫১৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১০ মে, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গায় সয়াবিন তেল মজুদ, উচ্চ মূল্য নেওয়া, সয়াবিনের সঙ্গে অন্য পণ্য ক্রয় করতে বাধ্য করার অভিযোগে তিন ব্যাবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় মজুদ করা প্রায় ১ হাজার লিটার সয়াবিন তেল নায্যমূল্যে খোলাবাজে বিক্রি করা হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সলঙ্গা থানার পাচলিয়া বাজারে এই অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অতিরিক্ত মুনাফার লোভে সয়াবিন তেল মজুদ রাখা হয়েছে এমন অভিযোগে মঙ্গলবার সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাচলিয়া বাজারের সততা স্টোরে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মজুদ করা অবস্থায় প্রায় ৫ হাজার লিটার খোলা সয়াবিন তেল ও প্রায় ১ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। এসময় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও খোলা বাজারে জব্দ করা সয়াবিন তেল বিক্রি করা হয়।

একই বাজারের সাহা স্টোর ও সিয়াম স্টোরে সয়াবিন তেল মজুদ ও তেলের সঙ্গে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করার অভিযোগে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর