সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

সিংড়ায় পুলিশের বাঁধায় সংক্ষিপ্ত মোনাজাতে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালিত

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ / ৪৪৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৩০ মে, ২০২২

নাটোরের সিংড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা সমাবেশে পুলিশের কঠোর অবস্থানের মুখে সংক্ষিপ্ত মোনাজের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করেছে দলটির নেতা কর্মীরা।

সোমবার সকাল ১০ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হলে প্রায় ২ হাজার তৃনমুলের নেতাকর্মীরা উপস্থিত হন দলীয় কার্যালয়ের সামনে। পরে পুলিশের বাধা ও আতংকের মুখে সংক্ষিপ্ত মোনাজাতের মধ্যে শেষ করেন এই শাহাদত বার্ষিকী। তবে বাধা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়,বিএনপির আয়োজনে শহীদ জিয়াউর রহমানের এই শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার সময়সুচি সকাল ১০ টার সময় হলেও সকাল সাড়ে ৯ টার মধ্যেই তৃনমুলের নেতাকর্মীরা উপস্থিত হন অনুষ্ঠানে। এদিকে দলীয় কার্যালয়ের সামনে কোর্টমাঠ চত্বরে কঠোর অবস্থান নেয় পুলিশ। এসময় দলীয় কার্যালয়ের উত্তর পার্শ্বে নির্ধারিত মঞ্চে এই সমাবেশ করার জন্য বিএনপির পক্ষ থেকে উপস্থিত পুলিশকে বার বার অনুরোধ করা হলেও পুলিশের কোন সম্মতি না পেয়ে অনুষ্ঠান শুরু করার প্রস্ততি নেন তারা। এদিকে সমাবেশের সামনে পুলিশের অবস্থান নেওয়ায় এবং সমাবেশের সম্মতি না পাওয়ায় কিছু নেতা কর্মীরা ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ মিছিল করতে থাকে। এসময় পুলিশের কঠোর হস্তক্ষেপে পুন্ড হয়ে যায় এই অনুষ্ঠান।
পরে সংক্ষিপ্ত মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করেন তারা।
মোনাজাতের পরে সংক্ষিপ্ত বক্তব্যে দেন উপজেলা বিএনপির আহ্বায়ক এড. মজিবুর রহমান মন্টু, সদস্য সচিব দাউদার মাহমুদ, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহ্বায়ক এড. আলী আজগর খান, সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফছারুজ্জামান, শাহাদত হোসেন, শামীম হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, মহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফি, সদস্য সচিব আবুল হাসান ডাবলু, ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু প্রমুখ।

বিএনপির নেতারা গণমাধ্যমক কর্মীদের বলেন, আমরা শান্তিপুর্ণভাবে শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে চেয়েছিলাম। পুলিশ বাঁধা দেওয়ায় এই দোয়া অনুষ্ঠান করতে পারলাম না। তাই আমরা সংক্ষিপ্ত আকারে মোনাজাত করে অনুষ্ঠান শেষ করেছি।

সিংড়া থানা অফিসার ইনচার্জ নুর-এ আলম সিদ্দিকী বলেন, পুলিশের কাছ থেকে সমাবেশের আগে তারা লিখিত বা মৌখিক কোন অনুমতি নেয়নি। তাদের ওই সমাবেশে পুলিশ কোন বাধা দেয় নাই। তবে জনগণের নিরাপত্তার স্বার্থে পুলিশ সেখানে অবস্থান করছিল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর