বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন

সিঙ্গাপুর থেকে এলো দুই কোটি ২৯ লাখ লিটার সয়াবিন তেল

রিপোর্টারের নাম : / ২৫০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৩ মে, ২০২২

দেশের বাজারে সয়াবিন তেলের সংকট বলে গুঞ্জন উঠেছে। দোকানগুলোতে অল্প পরিমাণে তেল পাওয়া গেলেও সুযোগ বুঝে বেশি দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। অভিযান চালিয়ে জরিমানাও করছে প্রশাসন। তবে এই সময়ে খুশির খবর দিয়েছে চট্টগ্রাম বন্দর।

দুই কোটি ২৯ লাখ লিটার অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জাহাজ। ‘এমভি ওরিয়েন্ট চ্যালেঞ্জ’ নামে জাহাজটি সিঙ্গাপুর থেকে তেল নিয়ে এসেছে।

সোমবার (২ মে) রাতে চট্টগ্রাম বন্দরের সচিব মো. উমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে তেল নিয়ে গত বৃহস্পতিবার এসেছে একটি জাহাজ। দেশের শীর্ষস্থানীয় চারটি কোম্পানি এ তেল আমদানি করেছে। এর মধ্যে আছে- সিটি গ্রুপ, সেনা কল্যাণ এডিবল অয়েল, বাংলাদেশ এডিবল অয়েল ও বসুন্ধরা গ্রুপ। আমদানি করা তেলের খালাস পক্রিয়া শুরু হয়েছে।’সংশ্লিষ্টরা জানান, আমদানি করা অপরিশোধিত এ তেল প্রথমে পতেঙ্গা ট্যাংক টার্মিনালে রাখা হবে। সেখান থেকে আমদানিকারক কোম্পানিগুলো তাদের কারখানায় নিয়ে যাবে। দেশে চলমান ভোজ্যতেল সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই তেল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর