রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেড়ায় বৃক্ষরোপণ ও মানববন্ধন অনুষ্ঠিত সিরাজগঞ্জের সলঙ্গায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ যুবক আটক লালমনিরহাটে নয়াদিগন্তের প্রতিনিধিকে হত্যার হুমকি-নয়নের বিরুদ্ধে থানায় জিডি সিরাজগঞ্জে বাসচাপায় এক নারীসহ তিন ভ্যানযাত্রি নিহত বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদক কারবারি আটক সিরাজগঞ্জের সলঙ্গায় অগ্রণী ব্যাংক শাখা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন সিরাজগঞ্জের সলঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উল্লাপাড়ায় জিয়াউর রহমানের শেষ জনসভার স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি বেড়ায় মাদক ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত

হাইকোর্টের এক বেঞ্চে একদিনে রেকর্ড ১৪৯৮ রুল নিষ্পত্তি

রিপোর্টারের নাম : / ২৮০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে জামিন সংক্রান্ত এক হাজার ৪৯৮টি রুল নিষ্পত্তি করে রায় দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২০ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

রায়ের আগে আদালত বলেন, এক হাজার ৪৯৮টি মামলায় যারা জামিনের অপব্যবহার করেননি, যাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে কোনো অভিযোগ নেই তাদের ক্ষেত্রে রুল যথাযথ ঘোষণা করা হলো। যাদের জামিন বাতিল হয়েছে, তাদের ক্ষেত্রে রুল খারিজ করা হলো।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলাগুলোতে আসামিরা জামিন নেওয়ার পর ২০১৬ সাল থেকে ২০১৯ পর্যন্ত বিভিন্ন ব্যক্তির জামিন সংক্রান্ত এক হাজার ৪৯৮টি রুল করোনাসহ নানা কারণে দীর্ঘদিনেও আর শুনানির উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি আইনজীবীরাও শুনানির পদক্ষেপ নেননি। ফাইলগুলো পড়েছিল আদালতের সংশ্লিষ্ট শাখায়।

সম্প্রতি প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের মামলাজট নিরসনের উদ্যোগ নেন। তার অংশ হিসেবে প্রধান বিচারপতির নির্দেশে ফাইল খুঁজে বের করে নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয় বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চকে। তিনদিন লাগে মামলাগুলোর ফাইল খুঁজে বের করতে।

সুপ্রিম কোর্টের আইনজীবীরা এটিকে মহতি উদ্যোগ বলে উল্লেখ করেছেন। তারা বলছেন, দেশের উচ্চ আদালতে এমন অসংখ্যা মামলা রয়েছে। যে মামলাগুলো বছরের পর বছর পড়েছে। কোনো পক্ষই শুনানির উদ্যোগ নেন না। এসব মামলার আধিক্য বাড়াচ্ছে মামলার বোঝা। মামলার জট কমাতে এমন উদ্যোগ যুগান্তকারী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর