মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ  বেড়ায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ৪ কোটি টাকা মুল্যের ৪ হেরোইন ও ৫৮ পিস ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী আটক উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি হাসান হৃদয় সলঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত

৫ দফার দাবিতে সিরাজগঞ্জ জেলা বিড়ি শ্রমিকের সমাবেশ অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি: / ৪৮৯ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

আগামী ২০২২-২৩ অথর্ বছরের বাজেটে বিড়ির উপর অর্পিত অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার এবং বিড়ি শ্রমিকের ন্যায্য মুজুরী প্রদান, বিড়ি শ্রমিকদের সুরক্ষা আইন প্রণয়ন, বিড়ি কারখানার লাইসেন্স প্রদান বন্ধ করা ও কাস্টমস কর্তৃপক্ষকে নকল বাজারদারের

বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে ৫ দফা দাবিতে
সিরাজগঞ্জ জেলা বিড়ি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) দুপুরে সিরাজগঞ্জ শহরের বাজার ষ্টেশনে পৌর মুক্ত মঞ্চে জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

জেলা বিডি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জেলা বাসদের সমন্বয়ক নব কমুার, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেড়ারেশনের সভাপতি এম কে বাঙ্গালী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ প্রমুখ।

উক্ত সমাবেশে বক্তারা বলেন, বিড়ি শিল্পে সমাজের অসহায়, সুবিধা বঞ্চিত, হতদরিদ্র, বিধবাসহ হাজার হাজার শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে। তারা এদেশের মানুষের ফুসফুস পুড়িয়ে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাঁচার করছে। অথচ বিদেশী বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্রে দেশের প্রাচীন শ্রমঘন এ শিল্পটি ধ্বংস করা হচ্ছে। এমনকি বিড়ি শ্রমিকদের নিয়ে গবেষণার নামে তারা বহুজাতিক কোম্পানী’র সাজানো নাটকের মঞ্চায়ন করে মনগড়া ফল প্রকাশের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তাদের এই ষড়যন্ত্র বন্ধ না হলে আমরা শ্রমিকদের নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলবো বলে হুশিয়ারী দেন। তারা আরও বলেন, বিদেশী সিগারেট কোম্পানীগুলোকে একচেটিয়া ব্যবসার সুযোগ করে দিতে কতিপয় অসাধু আমলা বিড়ির উপর ষড়যন্ত্রমূলক ভাবে মাত্রাতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিচ্ছে। কর্মসংস্থান না থাকাই পরিবার নিয়ে অনাহারে, অর্ধাহারে দিনাতিপাত করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর