প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৬, ৪:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
আগামীকাল খুলছে ইসলাম গার্মেন্টস ইউনিট-২

অনির্দিষ্ঠকালের জন্য বন্ধ ঘোষণার তিনদিন পর আগামীকাল খুলছে গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত ইসলাম গার্মেন্টস লিঃ (ইউনিট-২)। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় কারখানার মূল ফটকে কারখানা খোলার নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয় এতদ্বারা ইসলাম গার্মেন্টস লিঃ (ইউনিট-২) এর সকল শ্রমিক, কর্মচারী, এবং কর্মকর্তাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কারখানার শ্রমিকদের অবৈধ ধর্মঘটের কারণে কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে গত (১ জুন) বুধবার হতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য ইসলাম গার্মেন্টস লিঃ (ইউনিট-২) বন্ধ ঘোষনা করে।
শ্রমিকদের আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ আগামীকাল (৪ জুলাই) শনিবার হতে অত্র ইসলাম গার্মেন্টস লিঃ (ইউনিট-২) খোলার সিদ্ধান্ত গ্রহণ করিল।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2026 কলমের বার্তা. All rights reserved.