
কবিতা
মোঃ রফিকুল ইসলাম
বুকের মাঝে লুকিয়ে রাখা ধন
আমার ছোট ভাই ইমন।
সবার প্রিয় ঘরের রতন
আমার ছোট ভাই ইমন।
হাসি খুশি তার মুখটিখানি
ইমন তো আমাদের নয়নের মণি।
হাঁটি হাঁটি পা পা করে কতো খেলা
তার সাথে কাটে হাসি খুশি বেলা।
একটুখানি চোখের আড়াল হলে
মনটা কেমন যেন ব্যাকুল হয়ে দোলে।
দুষ্টুমিতে ভরিয়ে রাখো ঘর
তুমি আমার আপন নও তো পর।
বড় হয়ে যাও তুমি অনেক দূর
জীবনে আসুক তোমার সাফল্যের সুর।
দোয়া করি জীবন ভর
সুখে কাটুক তোর অন্তর।
থাকবো পাশে সারা জীবন
ভালো থাকিস ছোট ভাই ইমন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।