প্রিন্ট এর তারিখঃ জুন ২১, ২০২৬, ৫:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ী ব্লকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম।
রবিবার সকালে সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ী ব্লকে মসলা জাতীয় ফসলের উৎপাদন ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
মাঠ দিবস অনুষ্ঠানে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ এ.কে.এম. মনজুরে মাওলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলে অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ।
এসময় সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক জেরিন আহম্মেদ, উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্না ইয়াসমিন সুমি, সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ, উল্লাপাড়া কৃষি অফিসের উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার হোসেন, উপ সহকারী সোহেল আরমান, আরিফুল ইসলাম, আব্দুল আলীমসহ সকল উপ সহকারী উপস্থিত ছিলেন।
এ সময় কৃষি কর্মকর্তারা বস্তায় আদা চাষের আধুনিক প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের অর্থনৈতিক লাভজনকতা বিষয়ে আলোচনা করেন। মাঠ দিবস শেষে কৃষক-কৃষাণীদের মাঝে বনজ-ফলস বৃক্ষ বিতারণ ও বৃক্ষ রোপন করা হয়।
মাঠ দিবসে স্থানীয় কৃষক-কৃষাণী, কৃষি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2026 কলমের বার্তা. All rights reserved.