
আল-আমিন, উল্লাপাড়া:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের মনোহারা মাঠের উন্নয়ন কাজে ৩ হাজার ইট, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা, দিয়ে সহযোগিতা করেছেন দুর্গানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিন।
২৩ আগস্ট রবিবার মনোহারা মাঠের উন্নয়নকাজে ব্যবহারের জন্য তিনি এ ইট প্রদান করেন। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মাঠটি উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
হাজী আব্দুল মোমিন বলেন, মনোহারা মাঠটি এলাকার ক্রীড়াপ্রেমী ও তরুণদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠের উন্নয়নে সামান্য হলেও সহযোগিতা করতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে পাশে থাকতে চাই।
স্থানীয়রা জানান, মাঠটি উন্নত হলে শিশু কিশোর ও তরুণরা খেলাধুলার সুযোগ পাবে। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেও মাঠটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাঠ উন্নয়নে সহযোগিতা করায় স্থানীয়রা হাজী আব্দুল মোমিনকে ধন্যবাদ জানান।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।