দেওয়ান সামান উদ্দিন কালিয়াকৈরঃ শনিবার বিকেলে সাভার আশুলিয়ার ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে প্রয়াত ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান করা হয় । পাশাপাশি ফ্রিজ কেনার বকেয়া কিস্তি পরিশোধের দায় থেকে পরিবারটিকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওয়ালটনের এমন উদ্যোগে স্বস্তি ফিরে এসেছে শোকাহত পরিবারটিতে।
সংশ্লিষ্টরা জানান, কিস্তি ক্রেতা সুরক্ষা নীতিমালার আওতায় কোনো গ্রাহক মৃত্যুবরণ করলে প্রতিষ্ঠানের নির্ধারিত শর্ত অনুযায়ী তাঁর পরিবারের পাশে দাঁড়ানো হয়। এর মাধ্যমে গ্রাহক সেবার পাশাপাশি পরিবারের প্রতি সহযোগিতা ও মানবিক দায়বদ্ধতার প্রতিফলন ঘটছে।
তাঁরা আরও জানান, গ্রাহকদের সঙ্গে আস্থার সম্পর্ক বজায় রাখা এবং তাঁদের দুঃসময়ে পরিবারের পাশে দাঁড়ানো ওয়ালটনের এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। গ্রাহকদের প্রতি দায়িত্বশীলতা ও মানবিক সহযোগিতার ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন ডিভিশন-০২-এর ডিসিএম ওবায়দুর রহমান, রিজনাল সেলস ম্যানেজার সুমন চন্দ্র বসাক, রিজনাল ক্রেডিট ম্যানেজার আসলামুল হক এবং প্লাজার ম্যানেজার লুৎফর রহমানসহ ওয়ালটনের অন্যান্য অন্যান্য প্লাজার ম্যানেজার বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।