গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভা এলাকার আলমপুর গ্ৰামের সবুজ বাণিজ্য বিতান নামের এক খুচরা সার বিক্রয় প্রতিষ্ঠানকে ৭০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট। ক্রেতাকে বিক্রয় রশিদ না দেয়ার দায়ে ভোক্তা অধিকার আইনে এ অর্থদণ্ড নগদ আদায় করা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন কাজিপুর উপজেলায় কর্তব্যরত সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া। এ সময় উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। ঢালাও অভিযোগ রয়েছে, কৃষির জন্য উপযোগী রাসায়নিক সার খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ভোক্তাকে বিক্রয় রশিদ না দেয়ার মাধ্যমে অতিরিক্ত মূল্য আদায় করে আসছিলো। জানা যায়, কৃষকের স্বার্থে ও চলমান সার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজিপুর উপজেলা প্রশাসন সার সরবরাহ ও বিপণন কঠোরভাবে মনিটরিংয়ের আওতায় এনেছে। এ ছাড়াও এ দিন সিরাজগঞ্জ-কাজিপুর-শেরপুর আঞ্চলিক মহাসড়কের মেঘাই বাজারের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ সামনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে সড়ক পরিবহন আইনে ৩ জন ভিন্ন মোটরসাইকেল চালককে হেলমেট, লাইসেন্স না থাকার দায়ে প্রতিজনে নগদ ১০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।