কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের মিফতাদুল উলুম কওমী মাদ্রাসা কর্তৃক গত ৮ ডিসেম্বর আয়োজিত ধর্ম সভায় বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনায় বিএনপির পক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গত ৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার চালিডাঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদের ৬২, সিরাজগঞ্জ-১ কাজিপুর ( সদর আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যটি হুবহু তুলে ধরা হলো;
প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম।
আমি মোঃ সেলিম রেজা, সিরাজগঞ্জ ১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে বিএনপির মনোনীত
প্রার্থী। গতকাল ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের স্থলবাড়ি গ্রামের
একটি মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠিত ইসলামী জালসায় প্রধান অতিথি যোগদান করি। সভায় উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশ্যে দোয়া প্রার্থনা করে আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে জামায়াত প্রার্থী শাহীনুর আলম তিনি তার দলবল (তার মধ্যে কিছু আওয়ামী সন্ত্রাসী ও বহিরাগত জামাত শিবির সাজিয়ে এনেছিল) নিয়ে শ্লোগান দিতে দিতে মঞ্চের দিকে আক্রমনাত্মক ভঙ্গিতে আসছিল। তারা দাড়িপাল্লার পক্ষে বিভিন্ন রকমের উস্কানিমূলক অশ্লীল উত্তেজনাকর শ্লোগান দিতে দিতে ("চাঁদাবাজের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও", "আমার সোনার কাজিপুরে চাঁদাবাজের ঠাঁই নাই") মঞ্চের দিকে আক্রমনাত্মক ভঙ্গিতে এগিয়ে আসছিল। এ পরিস্থিতিতে উপস্থিত ধর্মপ্রাণ
মুসুল্লীদের মধ্যে ভীতি ও উত্তেজনা তৈরী হয়, এবং সভার কার্যক্রম বন্ধের উপক্রম হয়। তখন মঞ্চের
আশেপাশে অবস্থিত স্থানীয় লোকজন, আয়োজক কমিটির সদস্যরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কিন্তু
তারপরও নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছিলো। তখন বক্তব্য বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি
জামায়াতের প্রার্থীকে আমি নিজে মঞ্চে তুলে এনে বুকে জড়িয়ে ধরি। এরপর মাইক হাতে নিয়ে
উপস্থিত লোকজনদের শান্ত থাকার আহবান জানাই।পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর জামায়াতের
প্রার্থীকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেই। তার বক্তব্য চলাকালীন আমি আমার সাথে থাকা লোকজন নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করে নিজ বাড়িতে চলে আসি। আসার আগে আয়োজক কমিটিকে বলে
আসি সবকিছু তাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য, যাতে নতুন করে কোনো বিশৃঙ্খলা না ঘটে এবং
অনুষ্ঠান সুষ্ঠু সুন্দর ভাবে সমাপ্ত হয়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি জামায়াতের প্রার্থী ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ অথবা তারা নিজেরাই এমন কর্মকাণ্ড ঘটিয়েছে বিএনপির সম্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে। নির্বাচনকে সামনে রেখে নোংরা রাজনীতির উদ্দেশ্যে এরকম মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এটা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য যা আমরা ১৯৭১ সাল থেকে দেখে আসছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি আমার বিরুদ্ধে এহেন ঘৃন্য অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনাদের মাধ্যমে আমার বিরুদ্ধে করা তাদের এইসব অপপ্রচার বন্ধের দাবী জানাই।
সেলিম রেজা। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রবিউল হাসান, সাবেক সাধারণ সম্পাদক আঃ সালামসহ বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।