কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়। এবারে প্রতিপাদ্য রাখা হয়েছে "তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি"। রোববার ১২ জুলাই বিকেলে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউএনও মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রাসেল, এবং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী। এ ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আঃ রাজ্জাক, উপজেলা শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, উপজেলা সমবায় অফিসার খালেকুজ্জামান, কাজিপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আঃ জলিল, এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান মিনু। উপস্থিত ছিলেন, কাজিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান আলী, এবং উপজেলায় কর্মরত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কর্মী, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন, পরিবার কল্যাণ সহকারী উম্মে হাবিবা। আলোচনা অনুষ্ঠানে বক্তারা পরিবার পরিকল্পনার সুফল, এবং বাস্তবতার প্রেক্ষিতে এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব উল্লেখ করে বক্তব্য রাখেন। দিবসটি উপলক্ষ্যে উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরতদের বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।