কাজিপুর প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুরে চার অদম্য নারীকে পুরস্কার ও সন্মানা স্মারক প্রদান করা করা হয়েছে।
৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ জরিনা খাতুন , শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারি নারী কামরুন নাহার , সফল জননী নারী ফিরোজা খাতুন ও নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী দেলোয়ারা খাতুন । অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, অনুষ্ঠানের সভাপতি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহাসহ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাক্তার রাসেল, প্রাণি সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, ওসি তদন্ত আবু সাইদ ও আনসার ভিডিপি অফিসার নুসরাত জাহান তাদের হাতে পুরস্কার তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।