প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৬, ১:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৩, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত।

স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ও বেসরকারি ক্লিনিক গুলোতে
গত দুইদিন ধরে ডেঙ্গুর উপসর্গ- উচ্চ, জ্বর, শরীর ও হারে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে আসা রোগীদের ভিড় বেড়েছে।
স্থানীয়দের অভিযোগ কোনাবাড়ি শিল্পনগরী অঞ্চলে বিভিন্ন ড্রেন পরিষ্কার না থাকার কারণে পানি জমে থাকায় এডিস মশার প্রযোজন ব্যাপক হারে বেড়েছে। এছাড়াও বাসা বাড়ির ময়লা ঠিকমতো না নেওয়ার কারণে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে বলে জানান এলাকাবাসী।
কোনাবাড়ি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর দায়িত্ব প্রাপ্ত এক কর্মকর্তা জানান,গত ৪৮ ঘন্টায় ২৪০ জন রোগী শরীরে উচ্চ মাত্রায় জ্বর ও হাড়ে ব্যাথা নিয়ে পরীক্ষা করলে ১২৯ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2026 কলমের বার্তা. All rights reserved.