গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কোনাবাড়ী জোনাল অফিসের আওতায় জরুরি রক্ষণাবেক্ষণের জন্য কড্ডা গ্রীডের এল-১৪ নং ৩৩ কেভি ফিডার বন্ধ থাকবে। এজন্য আজ সকাল ৮ থেকে বিকেল ৫ টা পর্যন্ত কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে রক্ষণাবেক্ষণের সময় নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ আবার চালু করা হবে।
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আগামী ০৩.১০.২৬ ইং রোজ শনিবার সকাল ৮:০০ থেকে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত কোনাবাড়ী জোনাল অফিসের আওতায় জরুরি রক্ষণাবেক্ষণের জন্য কড্ডা গ্রীডের এল-১৪ নং ৩৩ কেভি ফিডার বন্ধ থাকবে। এজন্য কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করছেন। যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে,কোনাবাড়ী হাউজিং,কোনাবাড়ী বাজার(দক্ষিণ সাইড), পারিজাত, আমতলী রোড, রাজাবাড়ী, বাইমাইল, মেঘের ছায়া, নামাপাড়া, নতুন বাজার, কুদ্দুসনগর, জরুন(আংশিক), নছের মার্কেট অভিযোগ কেন্দ্রের আওতায় সকল এলাকা অর্থাৎ মিতালী ক্লাব, চায়না মার্কেট, ঢালাই ফ্যাক্টরি, বাঘিয়া, প্রতাপপুর, জয়েরটেক, আমবাগ পূর্বপাড়া, শামসুল মেম্বারের মোড়, বোর্ডঘর, খোলাপাড়া মেঘলাল, কালেরভিটা এলাকাসমূহ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।