প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৬, ৪:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
কোনাবাড়ীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার।

গাজীপুরের কোনাবাড়ীতে এক মাদ্রাসা ছাত্রীকে (সুমি ছদ্দনাম ১১) ধর্ষণ চেষ্টার অভিযোগে মোঃ খাইরুল ইসলাম (৪০) নামে এক শিক্ষক গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) রাত ৮ টার সময় মহানগরীর কোনাবাড়ী আমবাগ মাদ্রাসাতুল আবরাব থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলো সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ কাঠালিয়া গ্রামের মফিজুর রহমানের ছেলে। তিনি কোনাবাড়ী আমবাগ মাদ্রাসাতুল আবরাবে শিক্ষকতা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় গেল শুক্রবার ১৭ জুলাই সকালে প্রতিদিনের ন্যায় মাদ্রাসায় যায় ওই শিক্ষার্থী। পরে সাড়ে ১০ টার সময় তাকে রুমে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঘটনা জানানি হলে কিছু হুজুর প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু মেয়ের পরিবারের লোকজন ও স্থানীয়দের তৎপরতায় তা আর সম্ভব হয়নি। স্থানীয়রা পুলিশ কে খবর দিলে শনিবার রাতে তাকে মাদ্রাসা থেকে গ্রেফতার করে।
পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে কোনাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইফতেখার হোসেন জানান, এঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2026 কলমের বার্তা. All rights reserved.