গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ১১ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছে বিক্রয় প্রতিনিধি জোট। আজ শুক্রবার সকালে কোনাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি ওয়েলফেয়ার সোসাইটি কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেদী হাসান, কোনাবাড়ী বিক্রয় প্রতিনিধি জোটের সভাপতি শফিকুল ইসলাম ও হৃদয় আহমেদ, সাধারন সম্পাদক রিমন বাবু ও নুর ইসলাম সাধারণ সম্পাদক, সহ-সাধারন সম্পাদক সজীব সরকার।
মানববন্ধনে বক্তারা বলেন, বিক্রয় প্রতিনিধিদের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্ধারিত এবং তাঁদের চাকরির পুনর্নির্ধারক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে, সকল বিক্রয় প্রতিনিধির মাসিক সর্বনিম্ন মূল বেতন ৩৫,০০০ (পয়ত্রিশ হাজার) টাকা নির্ধারণ করতে হবে এবং ডিয়ারনেসসহ অনুমোদিত ডিএ/ডিএ (সোনিক ভাতা) প্রদান করতে হবে, সকল বিক্রয় প্রতিনিধির চাকরি স্থায়ী করতে হবে এবং চাকরির নিয়োগপত্র প্রদান করতে হবে, জাতীয় ও সরকারি সকল গেজেট ছুটিতে বিক্রয় প্রতিনিধিদের ছুটি নিশ্চিত করতে হবে, কর্মরত অবস্থায় কোন বিক্রয় প্রতিনিধি মৃত্যুবরণ করলে তাঁর পরিবারকে প্রতিষ্ঠান পক্ষ থেকে এককালীন ১৫ (পনেরো) লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করতে হবে, কর্মরত অবস্থায় কোনো বিক্রয় প্রতিনিধি অসুস্থ হলে অথবা দুর্ঘটনায় শিকার হলে তার চিকিৎসা ও সহস্রীয় খরচ সরকার কর্তৃক বা কোম্পানি বহন করতে হবে, সকল বিক্রয় প্রতিনিধিদের জন্য প্রভিডেন্ট ফান্ড (ভবিষ্য তহবিল) চালু ও নিশ্চিত করতে হবে, সকল বিক্রয় প্রতিনিধিদের প্রতি উৎসবে তাঁদের এক মাসের মূল বেতনের সমপরিমাণ উৎসব বোনাস প্রদান করতে হবে, কোনো বিক্রয় প্রতিনিধিকে চাকরিচ্যুত করতে হলে অপসৃত ৩ (তিন) মাস আগে লিখিত নোটিশ প্রদান করতে হবে। অন্যথায় ৩ (তিন) মাসের সমপরিমাণ বেতন দিতে হবে বিশেষ প্রতিনিধিকে, সকল বিক্রয় প্রতিনিধির জন্য স্বাস্থ্যবিমা, পরিচয়পত্র (আইডি কার্ড) এবং চালনসহায়ক প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে, সকল বিক্রয় প্রতিনিধির বেতন প্রতিবছর ন্যূনতম ১০% হারে বৃদ্ধি নিশ্চিত করতে হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।