প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ৩:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২২, ১১:৪৯ পূর্বাহ্ণ
কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান,৫ নারীসহ আটক -১২
গাজীপুরের কোনাবাড়ীতে আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাঁচ নারীসহ সাতজনকে আটক করেছে কোনাবাড়ী থানা পুলিশ। রবিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহানগরীর কোনাবাড়ী রেইনবো আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিকতার সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,মোঃ আশরাফুল আলম(৬০), মোঃ মমিন মিয়া(৩৫),মোঃ জাহিদ হোসেন(৩৭), মোঃ বাবুল ইসলাম(২৪),শিপলু চক্রবর্তী(৩৫),মোঃ জাহিদুল ইসলাম জিহাদ(১৯), মোঃ খালেদ হোসেন হিমেল(২২),মোছাঃ জাকিয়া সুলতানা পলি(২১), মোছাঃ মুক্তি(২৬),মোছাঃ শারমিন আক্তার(২০), মোছাঃ মনি আক্তার(২০), জান্নাতুল ফেরদৌস অহনা(১৮)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান,
কোনাবাড়ী কাশিমপুর রোডের মাথায় রেইনবো আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার সময় ৫ নারীসহ সাতজন পুরুষকে আটক করা হয়। তাদের সাথে হোটেলের দুই দালালকেউ আটক করা হয়েছে। তিনি আজ সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2026 কলমের বার্তা. All rights reserved.