কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : কাজিপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মোস্তাফিজুর রহমান।
সভায় বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দিদারুল আহসান, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান, কাজিপুর উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীলসমাজ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সামাজিক সংগঠন, এবং উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।