প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ৪:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ১০:২২ পূর্বাহ্ণ
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান ১৭ জন নারীপুরুষ আটক

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত পৌনে ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,তাজমহল হোটেলের ম্যানেজার শাকিল আহমেদ (৩৮),হোটেল স্টাফ মোঃ বাদশা (২৫), মোঃ সবুজ (২৩)। এছাড়াও মোঃ শাকিল (৩২),মামুন (৩০),মোঃ শরিফুল ইসলাম (৩৯), সাকিবা (৩৫),কাজল (৩০), স্বপ্না (১৯), শারমিন (২৫),সুমাইয়া (১৯),শান্তা (১৯), রেশমা আক্তার অন্তরা (২৮),পপি (২৮),ফাতেমা (১৯), সাদিয়া আক্তার মুন (১৯) এবং সালমা আক্তার (২৪)।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ জানান,তেলিপাড়া অবস্থিত তাজমহল নামক একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কার্যাকলাপে জড়িত থাকার অপরাধে ১৭ জন তরুন-তরুণীকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2026 কলমের বার্তা. All rights reserved.