প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১১:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ
গাজীপুরে কারখানায় আগুন,১ ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে।

বুধবার (১১ নভেম্বর) রাত ১০ টা ১০ মিনিটের সময় কড্ডা পাওয়া প্লান্টের পাশে জননী ট্রেডিং ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিতে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে। জানাযায় ওই কারখানায় কস্টেপ তৈরি করা হতো।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান,আজ রাত ১০ টা ১০ মিনিটের সময় ওই কারখানার দ্বিতীয় তলায় আগুনের ধোঁয়া দেখতে পান শ্রমিক ও স্থানীয়রা।পরে তা মুহুর্তের মধ্যে আশেপাশের অংশে আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে ভোগড়া ফায়ারসার্ভিসের
তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ সাইদুল আলম চৌধুরী জানান,জননী ট্রেডিং ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিতে আগুনের খবর পেয়ে প্রথমে ভোগড়া বাইপাস মর্ডান ফায়ার সার্ভিসের ৩ টি ও পরে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের আর-ও ২ টি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে জানান,ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2026 কলমের বার্তা. All rights reserved.