গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ আব্দুর রাজ্জাক নামে (৫৫) এক হাজতি আত্ম হত্যার চেষ্টা করেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৫ টা ৪০ মিনিটের সময় এ ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার কাফিনাতপুর গ্রামের মৃত শামসুল আলমের ছেলে। তিনি গত ২৮ অক্টোবর জয়দেবপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গাজীপুর জেলা কারাগারে আসেন। তার হাজতি নং- ১৩৪৯৯/২৬।
শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মোঃ মাসুদ হাসান জুয়েল।
কারাগার সূত্রে জানাযায়,গত ৩ নভেম্বর জেলখানায় থাকাবস্থায় বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাঁকে দ্রুত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করেন। পরবর্তীতে তাঁকে হাসপাতালের রেজিস্ট্রেশন নং- ৩০১/০১ মূলে সিসিইউ ওয়ার্ডের সি/১(বি) ইউনিটে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার ৫ নভেম্বর আনুমানিক ৫ টা ৪০ মিনিট এর সময় হাজতি আব্দুর রাজ্জাক শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় খাওয়ার সময় হ্যান্ডকাপ খোলে দিলে পাশের বেডে রোগীর ফল কাটার চাকু দিয়ে হঠাৎ নিজের গলায় আঘাত করে রক্তাক্ত জখম করেন।
এ সময় আশপাশের লোকজন ও গেইটের পাশে চেয়ারে দায়িত্ব পালনরত ২জন পুলিশ সদস্য ও ২জন কারারক্ষি বিষয়টি দেখতে পেয়ে তার কাছ থেকে ফল কাটার চাকু হেফাজতে নেয় এবং তাৎক্ষণিকভাবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসককে অবগত করেন।
পরবর্তীতে চিকিৎসক আহত হাজতী আঃ রাজ্জাক কে গলার কাটা জখমের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মোঃ মাসুদ হাসান জুয়েল বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হতশাগ্রস্থ থেকে এমন ঘটনা ঘটিছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।