প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৬, ৭:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
গাজীপুরে স্বামীর গো/প/না/ঙ্গ কে/টে থানায় আসলেন স্ত্রী।

গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে স্ত্রী তানজিম আক্তার ঝিনুক পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। বুধবার ভোর টঙ্গীর মরকুন পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। পরে বেলা বাড়লে ঘটনাটি জানাজানি হয়। এতে ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ঘটনার পর আশপাশের লোকজন গুরত্বর আহত অবস্থায় স্বামী রকি মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রকি পেশায় একজন রিকশা চালক।
টঙ্গীর মরকুন পূর্বপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বাস করতে রকি-ঝিনুক দম্পতি। তাদের দাম্পত্ত জীবনে প্রায়ই কলহ হতো। বুধবার ভোরে পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে ভাড়া বাসা থেকে পালিয়ে যায় স্ত্রী ঝিনুক।
পরে দুপুরে টঙ্গী পূর্ব থানায় গিয়ে আত্সসমর্পণ করেন তিনি। ঘটনাটি জানতে পেরে পুলিশ ঝিনুকের বিরুদ্ধে মামলা দায়ের শেষে গাজীপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2026 কলমের বার্তা. All rights reserved.