প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৮:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৮, ২০২৩, ৩:৪৯ অপরাহ্ণ
গাজীপুরে হত্যাকান্ডের ৪ দিন পর জড়িত তিনজন গ্রেফতার করেছে পুলিশ

পুলিশ জানায়, গত ৪ আগষ্ট দুপুরে নিহতের ছোট ভাইয়ের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন দুলাল মিয়া । ওই দিন বিকেলে স্থানীয়রা ভোগড়া ডিজাইন এক্সপ্রেস লিমিটেড কারখানা সংলগ্ন একটি পরিত্যক্ত জমিতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় । পুলিশ লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় । নিহতের ছোট ভাই বাদী হয়ে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । মামলার প্রেক্ষিতে পুলিশ সোমবার পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃতরা হলেন, তরিকুল ইসলাম সাগর(১৮), খোকন মিয়া (২৫) ও সাব্বির হোসেন(২৬) । তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়ায় বসবাস থাকতো। মোবাইল ছিনতাই ও টাকা পয়সা লেনদেন এর বিরোধের জেরে দুলাল মিয়াকে ছুড়িকাঘাত করে হত্যা করেছে বলে গ্রেফতারকৃতরা প্রাথমিকভাবে স্বীকার করেছে ।
জিএমপি উপ কমিশনার আবু তোরাব মুহাম্মদ শামসুর রহমান জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গাজীপুর আদালত পাঠানো হয়েছে। তদন্ত চলছে হত্যার সাথে আরও জড়িতদের গ্রেফতার প্রক্রিয় অব্যাহত রয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2026 কলমের বার্তা. All rights reserved.