প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৯:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ
গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার।
গাজীপুরের টঙ্গীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রাবন্তি আক্তার (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর আড়াইটার সময় মহানগরীর পূর্ব আরিচপুর মদিনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুনের স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত শ্রাবন্তি আক্তার নরসিংদী জেলার মাধবদী থানার চর দিঘলদি গ্রামের মোঃ মতিনের তিনি টংগী পূর্ব থানাধীন আরিচপুর শাহানারা মঞ্জিল এর বাসায় ভাড়া থাকতেন।
প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয় এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2026 কলমের বার্তা. All rights reserved.