প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৩:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
গাজীপুরে ৩ লক্ষ টাকার বিদেশি মদ ও ১ টি প্রাইভেটকার উদ্ধার।

গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৯৩ বোতল অবৈধ বিদেশী মদসহ মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার উদ্ধার করেছে র্যাব-১।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১১ টা ৫০ মিনিটের সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দক্ষিণ সালনা এলাকায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের সামনে চেক পোস্ট পরিচালনা করা হয়।
এসময় সাদা একটি প্রাইভেট থেকে ৪টি প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত ৯৩ বোতল অবৈধ বিদেশী মদসহ ১ টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫ টার সময় অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) শাহ আলম স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
পরে উদ্ধারকৃত আলামত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যে জিএমপি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2026 কলমের বার্তা. All rights reserved.