জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলার ঘোনাপাড়া গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি অবৈধ ওয়ান শুটারগান, ম্যাগাজিন, এয়ারগান ও রামদা উদ্ধার করেছে র্যাব-৫। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাত দল।
র্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানাধীন ঘোনাপাড়া গ্রামের ফিপ্রি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় র্যাবের একটি অপারেশন দল।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা ঘটনাস্থলে অস্ত্র গুলো ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, একটি এয়ারগান ও একটি রামদা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করে অস্ত্রগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করে র্যাব।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ঘটনায় ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।