দেওয়ান সামান উদ্দিনঃ গ্রামবাংলার আবহমান ঐতিহ্য ধরে রাখতে এবং স্থানীয় আনন্দ-বিনোদনের অংশ হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।শুক্রবার উপজেলার লতিফপুরের পাঠাখালী সংলগ্ন ত্রিমোহন বান্দরমারা এলাকার বংশাই নদীতে এই বাইচ অনুষ্ঠিত হয়েছে। 'ত্রিমোহন বান্দরমারা এলাকাবাসী' এই মনোজ্ঞ প্রতিযোগিতার আয়োজন করেছে। টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীর পক্ষে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আব্দুর রউফ, সভাপতি (ভারপ্রাপ্ত) মির্জাপুর উপজেলা বিএনপি, খন্দকার আনোয়ার পারভেজ শাহ্ আলম সিনিয়র যুগ্ম সম্পাদক উপজেলা বিএনপি আবদুল কাদের সিকদার সাবেক সহ সভাপতি টাংগাইল জেলা বিএনপি, মোঃ আলতাফ মিয়া যুগ্ম সম্পাদক উপজেলা বিএনপি, আলী আজম সিদ্দিকী সিনিয়র সহ সভাপতি মির্জাপুর পৌর বিএনপি, মোঃ আফজালুর রহমান দুলাল সভাপতি লতিফপুর ইউনিয়ন বিএনপি, মোঃ আরিফ সিকদার সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি, মোঃ আব্দুল জলিল ক্রীড়া বিষয়ক সম্পাদক উপজেলা বিএনপি, মোঃ আনোয়ার হোসেন সদস্য উপজেলা বিএনপি, মজিবুর রহমান সদস্য উপজেলা বিএনপি, মিন্টু সিকদার সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন বিএনপি, আহসান হাবিব সভাপতি ইউনিয়ন যুবদল, দেওয়ান মাহমুদুল হক সাবেক ছাত্রদল নেতা, আসিফ মিয়া, সাধারণ সম্পাদক ইউনিয়ন ছাত্রদল
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।