এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টারঃ পাবনা-২ (বেড়া-সুজানগর) একেএম সেলিম রেজা হাবীবের সার্বিক দিক নিদর্শনায় মাদক বিক্রেতা, মাদকসেবী,সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজ প্রতিরোধে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।(৫ জুলাই) রবিবার দুপুরে সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে ও পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সুজানগর পৌর বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনা -২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবীব।তিনি বলেন, মাদক কারবারি সন্ত্রাসী চাঁদাবাজ ও দখল বাজদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ ছুফি উল্লাহ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম বিশ্বাস ।বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন প্রমুখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।