এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার : পাবনার বেড়া উপজেলার পায়না তেঘরী ও জগন্নাথপুরে ১.৫০০ কিলোমিটার খাল পুনঃ খনন কাজের শুভ উদ্বোধন করেন পাবনা - ২ (বেড়া-সুজানগর) আসনের সংসদ সদস্য অ্যাড. একেএম সেলিম রেজা হাবিব।
আজ বুধবার বিকেলে বেড়া পানি উন্নয়ন বিভাগ ( বা পাউবো) এর বাস্তবায়নে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেড়া পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন ইকবাল, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এম এ সালাম মোল্লা, বেড়া পানি উন্নয়ন বোর্ডের কর্মচারি কর্মকর্তা, বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।