এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার: পাবনার বেড়ায় চুরির উদ্দেশ্যে অন্যের বাড়িতে প্রবেশের সময় আশরাফুল ওরফে গরিবুল্লাহ (২২) নামে এক চোর এবং মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ ১ শ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার পেচাকোলা গ্রামের মো. বোরহান উদ্দিনের বাড়িতে প্রবেশ করে চুরির চেষ্টা চালায় অভিযুক্ত আশরাফুল। এ সময় বাড়ির লোকজনের টের পেয়ে হাতেনাতে ধরে তাকে বেড়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় অপরাধীকে এই সাজা দেন। বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।অভিযুক্ত যুবক একই গ্রামের আমির শেখের ছেলে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, অপরাধী দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে একজন পেশাদার চোর ও মাদকসেবী হিসেবে পরিচিত।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।