এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার : করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার বেড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন কার্যালয় থেকে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সমবায় কর্মকর্তা মো. মিজানুর রহমানের বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু হয়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত করীমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায় নেতৃবৃন্দ।
বক্তারা দেশের অর্থনীতিতে সমবায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রমের মাধ্যমেই দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন সম্ভব।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ পাবনা জেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি নির্বাচিত হওয়ায় "সূর্যের আলো কৃষি উৎপাদনকারী সমবায় সমিতি লি: এর সম্পাদকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্বে ছিলেন সহকারী পরিদর্শক মো. মোশারফ হোসেন ও মো. ফরিদুজ্জামান খান এবং অফিস সহায়ক মো. আব্দুর রহিম।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।