এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সম্প্রতিক নৈরাজ্যের প্রতিবাদে পাবনার বেড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।সোমবার
(২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে বেড়া পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বেড়া সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বেড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড গোলচত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বেড়া পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ভিপি শামসুল ইসলাম। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিম রেজা হাবিব বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির কথিত আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক ভিপি শামসুল ইসলাম বলেন, ‘জাতীয়তাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রশ্নে কোনো আপস করা হবে না। দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় দল সব সময় আপসহীন থাকবে।’ বেড়া ও সাঁথিয়া থেকে ফ্যাসিবাদ উৎখাতের ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, ‘এলাকায় শান্তি বিনষ্টের চেষ্টা বা কোনো ধরনের উস্কানি দেওয়া হলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে এর কঠোর জবাব দেওয়া হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।