এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার: পাবনার বেড়ায় মাদক বিরোধী বিশেষ অভিযানে তিন মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন বেড়া উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার(৪ জুন) বৃহস্পতিবার দুপুরে উপজেলার কৈটোলা, মৈত্রবাঁধা এবং বাটিয়াখড়া এলাকায় পৃথক পৃথক অভিযানে অভিযুক্তদের আটক করা হয়।
এ অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান।এ সময় উপস্থিত ছিলেন বেড়া থানার পুলিশ সদস্য সহ আরও অনেকে । জানা যায়, কৈটোলা থেকে আবদুল কাদেরকে তিন মাসের কারাদণ্ড, বাটিয়াখড়া গ্রামের শামীমকে ছয় মাসের কারাদণ্ড এবং পৌর এলাকার মৈত্রবাঁধা মহল্লার কুখ্যাত মাদক ব্যাবসায়ী মো.স্বপন সরদারকে, এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছর শেষে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।উভয় মাদক কারবারির থেকে মাদক সামগ্রী উদ্ধার করা হয়েছে সেই সাথে তারা দীর্ঘদিন ধরে মাদক সেবন এবং বিক্রি করে আসছে এসব প্রমাণিত হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় অপরাধীদের সাজা প্রদাণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।