এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার : পাবনার বেড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে জাকের শেখ (৪০) নামে এক মাদক কারবারীকে আটক করে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৭ জুন) রাতে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের শিমুলতলা গ্রামে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিমুলতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারী জাকের শেখকে আটক করা হয় ।
দীর্ঘদিন ধরে সে নিয়মিত গাঁজা সেবন করা সহ মাদক ব্যবসার সাথে জড়িত এসব প্রমাণিত হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।এ সময় থানা পুলিশের সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকার বলেন, জনস্বার্থে এ ধরণের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।