এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার : পাবনার বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে সিরাজুল ফার্মেসী নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। (১২ আগষ্ট)বুধবার দুপুরে উপজেলার রাকসা পুরান বাজারে এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ওই বাজারের সিরাজুল ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় ফার্মেসিতে থাকা বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। পরে অভিযুক্ত অপরাধ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফার্মেসির মালিক সিরাজুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিনষ্টের ব্যবস্থা নেওয়া হয়। অভিযানকালে বেড়া মডেল থানার পুলিশ সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান জানান, জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।