এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার : পাবনার বেড়ায় উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রয়াত নজরুল ইসলাম বাচ্চুর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলার পেচাকোলা বাজারে অবস্থিত জাতীয়তাবাদী বিএনপি'র আঞ্চলিক কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার(২৯ অক্টোবর) সন্ধ্যায় হাটুরিয়া - নাকালিয়া ইউনিয়নের ৪ও৫ নং ওয়াড বিএনপির আয়োজনে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রবিউল ইসলাম এর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউ পি চেয়ারম্যান নূর মোহাম্মদ চাঁদ প্রাং।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সোহেল মাস্টার, ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান ঠান্টু, যুবদলের ৫ নং ওয়ার্ড সাবেক সাধারণ সম্পাদক উজ্জল শেখ, প্রমুখ। উক্ত অনুষ্ঠানে মিলাদ মাহফিল পরিচালনা করেন পেচাকোলা বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওঃ জালাল উদ্দিন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।