প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ১১:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ

মাদক বিরোধী সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক কালবেলা পত্রিকার কোনাবাড়ী প্রতিনিধি মানিক নামে এক সংবাদকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে গাজীপুর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও সাবেক মেম্বার রিয়াজ মাহমুদ তালুকদার (রিয়াজ মেম্বার) বিরুদ্ধে।
এ সময় সাংবাদিক মানিকের স্ত্রী কাকলি ও তার চাচাতো ভাই রাসেল (৩২) প্রতিবাদ করলে তাদের কেউ বেধড়ক মারধর করে রিয়াজ মাহমুদ তালুকদার (রিয়াজ মেম্বার) ও তার সহযোগীরা।
পরে সাংবাদিক মানিকের কাছ থেকে তার দুটি মোবাইল ফোন, মানিব্যাগ ও কালবেলার লোগো আইডি কার্ড সম্বলিত একটি ব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় রিয়াজ মাহমুদ তালুকদার (রিয়াজ মেম্বার)।
এ বিষয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় রিয়াজ মাহমুদ তালুকদার, রাশেদ তালুকদার, রিনা বেগম, রকি, সবুজ হোসন সহ ৬ জনের বিরুদ্ধে ভুক্তভোগী সাংবাদিক মানিকের স্ত্রী কাকলী বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ সোমবার বরাব দক্ষিণপাড়া এলাকায় অবৈধ মাদক বিরোধী ও অসামাজিক কার্যকলাপ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মোঃ মানিক। এরপর থেকে উক্ত নিউজের জের ধরে তার উপর ক্ষোভ তৈরি হয় অত্র ওয়ার্ডের সাবেক মেম্বার গাজীপুর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক রিয়াজ মাহমুদ তালুকদার (রিয়াজ মেম্বারের)।
এরই ধারাবাহিকতায় গতকাল ২৪ মার্চ মঙ্গলবার দুপুরে সাংবাদিক মোঃ মানিক পেশাগত দায়িত্ব পালনের জন্য কোনাবাড়ী উদ্দেশ্যে যাওয়ার পথে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া বেগমপুর কলেজ গেইট বাজারে তার গতিরোধ করে রিয়াজ মাহমুদ তালুকদার (৫৫), সহ তার ছেলে রাশেদ তালকদার, রিনা বেগম, বেলাল উদ্দিন (৬০), রকি (২৪), সবুজ হোসেন (২৩) সহ অজ্ঞাতনামা ৬/৭ জন লোক। এ সময় তাদের হাতে থাকা লোহার রড, কাঠের বাটাম, লাঠি সোটা, দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে সাংবাদিক মোঃ মানিক কে বেধড়ক মারধর করে। এবং লোহার রড দিয়া তাকে হত্যার উদ্দেশ্যে তার মাথা বরাবর আঘাত করলে আঘাতটি হাতে লাগে। এ ঘটনায় সাংবাদিক মোঃ মানিকের ডান হাতের একটি আঙ্গুল ভেঙ্গে যায়।
ঘটনাস্থলে সাংবাদিক মোঃ মানিকের ৯ বছরের মেয়ে মাহি তার বাবা কে আগলিয়ে ধরলে তাকেও মাটিতে ফেলে এলোপাথারী কিল, ঘুষি ও লাথি মারে।
এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে উপস্থিত হয় সাংবাদিক মোঃ মানিকের স্ত্রী কাকলি ও চাচাতো ভাই রাসেল (৩২) এ সময় তারা প্রতিবাদ করলে তাদের কেউ রিয়াজ মাহমুদ তালুকদার ও তার সহযোগীরা বেধড়ক মারধর করে। উক্ত ঘটনায় চাচাতো ভাই রাসেল (৩২) গুরুতর আহত হয়।
এ সময় মানিকের পকেট থেকে নগদ ২৭,০০০ হাজার টাকা, তার স্ত্রী গলার ১২ আনা ওজনের স্বর্ণের চেইন, ২ আনা ওজনের স্বর্ণের একটি কানের দুল ছিনিয়ে নিয়ে যায় রিয়াজ মাহমুদ তালুকদার ও তার সহযোগীরা।
মারধরের এক পর্যায়ে সাংবাদিক মোঃ মানিক ও তার পরিবারের সদস্যদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। এবং তাদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুরের শহিদ তাইজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানায়, মারধরের ঘটনার সময় রিয়াজ মাহমুদ তালুকদারকে বলতে শোনা যায় আজকের ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে সাংবাদিক মোঃ মানিকের ঘর বাড়ী আগুন দিয়া জ্বালাইয়া দিবে এবং তাদের কে চিরতরে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিবে।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক মোঃ মানিক বলেন, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপসহ সমাজের সকল অসংগতি তুলে ধরায় আমার কাজ এবং দায়িত্ব। তাই আমি যাতে সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারি এই জন্যই রিয়াজ মাহমুদ তালুকদার আমার ও আমার পরিবারের সদস্যদের পরিকল্পিতভাবে হামলা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে জানতে গাজীপুর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও সাবেক মেম্বার রিয়াজ মাহমুদ তালুকদার (রিয়াজ মেম্বার) এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,এলাকায় একটা ঝামেলা হয়েছে। তিনি বলেন,অভিযোগ করলেতো কিছু করার নাই। এলাকায় এসে বিষয়টি দেখতে হবে।
অভিযোগের বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিনের মোবাইল ফোনে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।
অভিযোগ রয়েছে দলীয় প্রভাব বিস্তার করে মৌচাক ইউনিয়নের ৯নং ওর্য়াডের বরাব গ্রামে মাদক, সন্ত্রাস, অসামাজিক কার্যকলাপ থেকে শুরু করে প্রায় প্রতিটি অপরাধের নেতৃত্বে অত্র ওয়ার্ডের সাবেক মেম্বার রিয়াজ মাহমুদ তালুকদার। তার ভয়ে এলাকার সাধারন মানুষ মুখ খুলতে ভয় পায়। কিছুদিন পরপর তার ক্ষোভের শিকার হতে হয় এসব নিরীহ মানুষদের। যার সর্বশেষ উদাহরণ কালবেলার সাংবাদিক মোঃ মানিক। এ ঘটনায় রিয়াজ মাহমুদ তালুকদার মেম্বারের বিচারের দাবি জানিয়েছেন অত্র এলাকাবাসী।