আশরাফুল হক, লালমনিরহাট : ডেঙ্গু মশা প্রতিরোধে লালমনিরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে আগমনী সমাজ উন্নয়ন সংস্থার উদ্দ্যােগে বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে বক্তব্য রাখেন, শিক্ষক শ্রী প্রফুল্ল কুমার ও সামছুল হক, সমাজসেবক শ্রী নন্দু কুমার দাস, রাজনৈতিক নেতা আশরাফুল ইসলাম, আগমণী সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক মিলন খান, সদস্য ইউনুছ আলী ও হিউলী খাতুন শিউলি প্রমূখ।
আগমনী সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক মিলন খান বলেন, জনগণের সুস্থতার কথা ভেবে, আমাদের সংস্থা সবসময় সচেষ্ট। আর সেই প্রচেষ্টারই এক অংশ হলো, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা। আমরা জানি, ডেঙ্গু মশা প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়, আর মানুষও সুস্থ থাকে। আমরা এই মহৎ কাজ চালিয়ে যেতে চাই, আর এই কাজে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।