প্রিন্ট এর তারিখঃ মে ২৭, ২০২৬, ১০:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ
শহীদ জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহায়তা ও ১০হাজার নিন্ম আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে গাজীপুর সিটি কর্পোরেশন।

গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে ৮টি শহীদ জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এছাড়াও সিটি করপোরেশন এলাকার ৫৭টি ওয়ার্ডের ১০হাজার দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
দুপুরে সিটি করপোরেশনে নগর ভবনের সভাকক্ষে প্রতিটি শহীদ জুলাই যোদ্ধা পরিবারের মাঝে ১০হাজার টাকা ও দুঃস্থ -নিম্ন আয়ের মানুষের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।
এসময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2026 কলমের বার্তা. All rights reserved.