বিগত কয়েক মাসের প্রতি নিয়ত বর্ষনে গ্রাম ও বিল অঞ্চলের মেঠো পথ গুলোর করুণ অবস্থা দেখা দিয়েছে।সরকারিভাবে মেরামতের কোন ব্যবস্থা না নেয়ায় জন চলাচলে দেখা দিয়েছে ব্যাপক দুর্ভোগ।
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামের অবস্থা খুবই করুন।বিশাল এ গ্রামে প্রায় ১৬ হাজার মানুষের বসবাস।রাস্তা-ঘাট ভাল না থাকায় এ গ্রামে আত্মীয় করতে চায়না এলিট শ্রেনির মানুষ। দুঃখ লাঘবের জন্য মঙ্গলবার ও বুধবার এ গ্রামে হাজির হয় ৩০/৩৫ জন যুবক। তাদের সবার পড়নে দীর্ঘ জুব্বা মাথায় পাগড়ী।
তারা গ্রামে ঢুকে ঝুপড়ি কোদালি ধরে,ব্যক্তিগতঅর্থায়নে বালু ফেলে মালতিনগর পাকার মাথা থেকে বেতুয়া নবাব বাড়ি সেতু পর্যন্ত প্রায় ১২ শ মিটার মেঠোপথ চলাচলের উপযোগি করে দেন।আর এ কাজের নেতৃত্ব দেন মাওলানা আব্দুল করিম শিরাজী নামের এক যুবক।গতকাল বিকেলে তার সাথে কথা হয় এ প্রতিবেদকের,আব্দুল করিম জানান তার বাড়ি ধুবিল ইউনিয়নের শ্যামেরঘোন গ্রামে।তিনি তার ইউনিয়নের প্রতিটি গ্রামে দুর্ভোগ লাঘবে ইসলামি চেতনায় বিশ্বাসী যুবকদের সাথে নিয়ে কাজ করে যাবেন। ইতি মধ্যেই ইউনিয়ন বাসির প্রশংসায় ভাসছে মাওলানা আব্দুল করিম শিরাজী।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।