প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৬, ৮:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৫, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল

নিজস্ব প্রতিবেদক.
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোট।
বুধবার বিকেল সলঙ্গা কদমতলা চত্বরে ১১ দলীয় ঐক্য সলঙ্গা থানা জামায়াত ইসলামীর উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়।
সভা শেষে সলঙ্গা বাজারের কদমতলা থেকে র্যালিটি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় সলঙ্গা থানার জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ড. আব্দুস সামাদ, সলঙ্গা থানা জামায়াতের নায়েবি আমীর আব্দুল গফুর মোল্লা, সলঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি রাকিবুল হাসান, থানা ছাত্র শিবিরের সভাপতি মহসীন আলমসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2026 কলমের বার্তা. All rights reserved.