
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্যকে গ্রেফতার করেছে সলঙ্গা থানা পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ৬টার দিকে উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভেংড়ী এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, রামকৃষ্ণপুর ইউনিয়নের চকনিহাল গ্রামের মোজাম্মেল হকের ছেলে ওসমান গণি (২২), একই গ্রামের আঃ মতিনের ছেলে স্বাধীন (২২), অলিদহ গ্রামের শাহ আলমের ছেলে সুমন মিয়া (২১) এবং তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মাছুম আহম্মেদ (২২)।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বলেন, শনিবার সকাল ৬টার দিকে ভেংড়ী এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ৪টি হাইস গাড়ি নিয়ে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় ৪ জনকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।